খবর লাইভ : দোলের পরে আজ থেকেই স্বাভাবিক কর্মজীবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ। কিন্তু সকাল সকাল সেই বিভ্রাটে নাকাল হাওড়া- ব্যান্ডেল মেন লাইনের নিত্যযাত্রীরা। এদিন সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় ভোগান্তি। সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে রেলের তরফে ঘোষণা করে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। সেই কারণে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার যাত্রীরা।
বুধের সকাল থেকে স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। সকাল সকাল ট্রেন বন্ধের কথা জানাজানি হওয়ায় সমস্যায় পড়েন রেল যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয় হাওড়া ঢোকার মুখে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় প্রায় দেড় ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। আটটার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও প্রায় আধঘণ্টা থেকে ৪৫ মিনিট দেরিতে লোকাল ট্রেন ছাড়ছে বলে অভিযোগ যাত্রীদের।
আরও পড়ুনঃ ওয়াশিং মেশিন থেকে প্রায় ৩ লক্ষ টাকা উদ্ধার করল ইডি
জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া স্টেশনের এক নম্বর থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধ থাকায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেন নির্দিষ্ট সময় ছাড়া যায়নি। এখনও পর্যন্ত ২২টি ট্রেন বাতিলের খবর মিলেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…