খবর লাইভ : দেশের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় ইডির হানায় উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা ‘দাবিহীন’ নগদ। অর্থাৎ, যে টাকা নিজের বলে দাবি করেননি কেউ। এমন কি ওয়াশিং মেশিনে ঠাসা নোটের বান্ডিলও উদ্ধার করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মোট ২ কোটি ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড’ এবং তার ডিরেক্টর বিজয়কুমার শুক্ল এবং সঞ্জয় গোস্বামীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর, দিল্লি, হায়দরাবাদ, মুম্বই, কুরুক্ষেত্র এবং কলকাতায় অভিযান চালিয়েছিল ইডি। এ ছাড়াও আরও একাধিক সংস্থা এবং ওই সংস্থাগুলির ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালায় ইডি।
আরও পড়ুনঃ কেন মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ? দিলীপকে শোকজ চিঠি বিজেপির!
সেই অভিযানেই ২ কোটি ৫৪ লক্ষ টাকা দাবিহীন নগদও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া টাকার একটি বড় অংশ গচ্ছিত ছিল ওয়াশিং মেশিনে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…