নারদাকাণ্ডে ফের তৎপর সিবিআই! ম্যাথু স্যামুয়েলকে নিজাম প্যালেসে তলব

খবর লাইভ : লোকসভা ভোটের মুখে ফের নারদ কেলেঙ্কারি নিয়ে তৎপর সিবিআই। এই মামলায় আবার নতুন করে নাড়াচাড়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এই মামলার সূত্রে তলব করেছে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে।

জানা গিয়েছে, ম্যাথুকে আগামী ৪ এপ্রিল সকাল ১১টার সময় ডেকে পাঠানো হয়েছে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে বাংলায়, তার ঠিক ১৫ দিন আগেই হঠাৎ নারদ মামলার মূল সূত্রধরকে ডেকে পাঠানোর ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ওয়াশিং মেশিন থেকে প্রায় ৩ লক্ষ টাকা উদ্ধার করল ইডি

সূত্রের খবর, ম্যাথুকে পাঠানো চিঠিটি পাঠিয়েছেন কলকাতার সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক রিসিনামোল কে সি। ম্যাথুকে তিনি চিঠিতে লিখেছেন, “আমি যে মামলাটির তদন্তের দায়িত্ব নিয়েছি, সেই মামলা সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে কলকাতার নিজাম প্যালেসে এসে দেখা করতে হবে।”

Narada – scam – cbi – summon – mathew samuel

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago