অন্যরকম দোল, রঙের উৎসবে সবাইকে নিয়ে সামিল ঋতুপর্ণা-মিমি

খবর লাইভ : দোলের দিনটা অন্যদিনের থেকে একেবারে অন্যরকম কাটে বাঙালির। তার থেকে ব্যতিক্রম নন তারকারাও। দোল উৎসবে অনেক তারকাকেই এমনভাবে দেখা যায় যেমন আর পাঁচটা দিন দেখা যায় না। ঠিক যেমন এই দোলে দেখা গেল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি নিজের লেক গার্ডেন্সের বাড়িতেই ছিলেন। কিন্তু সেই বাড়ির চেহারাটাই এদিন বদলে গিয়েছিল।

দোলের দিনটা ঋতুপর্ণা সেনগুপ্ত সবার সঙ্গে আনন্দ করে কাটাতে পছন্দ করেন। এই দোলেও তিনি সবার জন্য নিজের বাড়িতে দোল উৎসবের আয়োজন করেছিলেন। সেখানে রঙ খেলার সঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। যোগ দিয়েছিলেন তাঁর ইউনিটের সহকর্মীরা। ভালবাসার মানুষদের সঙ্গে কাটালেন তিনি।

আরও পড়ুনঃ জেএনইউয়ে ছাত্র-ভোটে লাল ঝড়

অন্যদিকে বাংলায় ভোটের আবহাওয়া থাকলেও তার থেকে অনেক দূরে অভিনেত্রী মিমি চক্রবর্তী। দোলের দিন প্রার্থীরা যখন তাঁদের এলাকায় এলাকায় ঘুরে পালন করছেন বসন্ত উৎসব, তখন নিজের বাড়িতেই দোল খেলায় মাতলেন মিমি। সঙ্গী অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। বন্ধুদের সঙ্গে বাড়ির ব্যালকনিতে দোল খেলার ছবিও শেয়ার করেছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago