প্রাক্তন দল গুজরাতের কাছে হার হার্দিকের, মুম্বইকে ৬ রানে হারাল শুভমন গিলরা

খবর লাইভ : জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল গুজরাত টাইটান্স। এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে হারালো ৬ রানে। গুজরাতের হয়ে ব্যাট হাতে ৪৫ রান করেন সাই সুর্দশন। এদিকে কাজে এল না রোহিত শর্মার ৪৩ রান। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে গুজরাত।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে গুজরাত। গুজরাতের হয়ে ৪৫ রান করেন সাই সুর্দশন। ৩১ রান করেন অধিনায়ক শুভমন গিল। ১৯ রান করেন ঋদ্ধ্বিমান সাহা। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ২ উইকেট নেন কটজে । একটি উইকেট নেন পিজুস চ্যাওলা।

আরও পড়ুনঃ দিলীপকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পাঠাল বিজেপি 

জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ৪৩ রান করেন তিনি। শূন্যরানে আউট হন ঈশান কিষাণ। ২০ রান করেন নামান ধির। ব্রেভিস করেন ৪৬ রান। প্রাক্তন দলের বিরুদ্ধে ১১ রান করেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গুজরাতের হয়ে দুটি করে উইকেট নেন ওমারজাই, উমেশ যাদব, জনসন এবং মোহিত শর্মা। একটি উইকেট নেন সাই কিশোর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago