মর্মান্তিক,শিক্ষককে পথেই পিষে মারল দাঁতালের দল

খবর লাইভ : ভাবতেই পারেননি কোন বিপদ অপেক্ষা করে আছে।প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরছিলেন বাড়িতে।শনিবার জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফেরার সময়ে আচমকাই পড়ে যান এক দল হাতির সামনে।কেশিয়ারি হাইস্কুলের শিক্ষক বাদল দত্ত বাইক ফেলে পালানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বছর বাহান্নর শিক্ষককে পথেই পিষে মারল দাঁতালেরা।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেশিয়ারির কুসুমপুর নাপো এলাকায়। মৃত শিক্ষকের বাড়ি কেশিয়ারি থানার ডি কুসুমপুর গ্রামে।

আরও পড়ুনঃ ৪০ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান, জলদস্যুদের থেকে পণ্যবাহী জাহাজ উদ্ধার নৌসেনার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন ধরে কেশিয়ারিতে ৭০ থেকে ৮০টি হাতির একটি দল ঢুকে পড়ে। শনিবার হাতিগেড়িয়া জঙ্গলে দিনভর তাদের তাণ্ডবে আতঙ্কিত ছিল এলবাকাবাসী। সন্ধ্যায় বন দফতরের কর্মীদের তৎপরতায় হাতি তাড়ানোর কাজ শুরু হয়। তখনই হাতির দলটি কুসুমপুর জঙ্গলে ঢুকতে শুরু করে। সেইসময় কুসুমপুর জঙ্গলের পাশের রাস্তা দিয়ে বাইকে ফিরছিলেন ওই শিক্ষক। রাস্তাতে একেবারে হাতির দলের মুখোমুখি পড়ে যান তিনি। ভয়ে বাইক ফেলে পালাতে শুরু করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই তাঁকে পিষে মারে দাঁতালেরা।কেশিয়ারি থানার পুলিশ পৌঁছে শিক্ষকের দেহ উদ্ধার করেছে।
এদিকে ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। আসলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বড় অংশই জঙ্গলে ঘেরা। যাতায়তের জন্য জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া পথই এলাকার মানুষদের ভরসা। কিন্তু প্রায়ই হাতির তাণ্ডবে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago