খবর লাইভ : তাঁকেই নির্বাচিত করতে হবে। এর অন্যথা হলে রক্তগঙ্গা বইবে আমেরিকায়। ফের ভয়ঙ্কর হুমকি দিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বর মাসেই প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন। আর তা নিয়ে ইতিমধ্যে বিশ্ব রাজনীতি উত্তাল। আর সময় যত এগিয়ে আসছে একের পর এক নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে নিজের জায়গা পার রীতিমতো পাকা করে নিয়েছেন ট্রাম্প। তবে লড়াইয়ে নামার সবরকম প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছেন বাইডেনও।
শনিবার ওহিওতে এক জনসভায় উপস্থিত হয়ে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এদিনের সভায় তিনি সাফ জানান, আগামী ৫ নভেম্বর তারিখটা হতে চলেছে মার্কিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আগামী ৫ নভেম্বর। পাশাপাশি ট্রাম্পের আরও দাবি, তিনি ফের হোয়াইট হাউসে ফিরলে তা দেশের জন্য মঙ্গলের। এছাড়াও এদিন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে মন্তব্য করে ‘অভিবাসন নীতি’ নিয়েও একহাত নেন ট্রাম্প। তিনি বলেন, লক্ষাধিক পরিযায়ী শ্রমিকদের ওয়ার্ক পারমিট দিয়ে বাইডেন বারবার আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ছুরি মেরেছে। এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি, তিনি যদি নির্বাচিত না হন তা হলে ‘রক্তগঙ্গা’ বইবে আমেরিকায়।
আরও পড়ুনঃ কেজরিওয়ালকে ফের সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট!
ট্রাম্পের আরও দাবি, চিন মেক্সিকোতে গাড়ি তৈরি করে তা মার্কিনিদের কাছেই বিক্রি করার পরিকল্পনা করছে। এপ্রসঙ্গে রিপাবলিকান নেতার হুঁশিয়ারি, আমি নির্বাচিত হলে ওরা গাড়িগুলো বিক্রিই করতে পারবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…