গাড়ির ব্যাক সিটে বসলে সিট বেল্ট বাধ্যতামূলক, জারি নয়া বিজ্ঞপ্তি

খবর লাইভ : গাড়ি করে যাঁরা ঘোরাফেরা করেন তাঁরা জানেন ড্রাইভিং সিটে এবং সামনের সিটে বসলে সিট বেল্ট পরা বাধ্যতামূলক। কিন্তু ব্যাক সিটে বসা যাত্রীদেরও এই নিয়ম মানতে হবে? শুক্রবার সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, আগামী বছরের পয়লা এপ্রিল থেকে ব্যাক সিটে বসা যাত্রীদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক। নিয়ম না মানলে গুনতে হবে জরিমানা।

আরও পড়ুনঃ মর্মান্তিক,শিক্ষককে পথেই পিষে মারল দাঁতালের দল

পরিবহন মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে দেশে বিক্রি হওয়া সমস্ত গাড়িতে ‘রিয়ার সিট বেল্ট অ্যালার্ম’ লাগানোর ব্যাপারে গাড়ি নির্মাতা সংস্থাদের নির্দেশ দেওয়া হয়েছে। গাড়িতে যাত্রী ওঠার সঙ্গে সঙ্গে এই অ্যালার্ম বেজে উঠবে। যাত্রী সিট বেল্ট না পরা পর্যন্ত তাঁকে সতর্ক করতে এই অ্যালার্মটি বেজে চলবে। নিয়ম না মানলে ন্যূনতম ১ হাজার টাকা জরিমানা করা হবে। সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস এর বিধি ১৩৮ (৩) এর অধীনে পিছনের সিট বেল্টও পরার নিয়ম রয়েছে। এতদিন এটি বাধ্যতামূলক থাকলেও আগামী বছর থেকে বদলে যাচ্ছে নিয়ম।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago