খবর লাইভ : এই নিয়ে নবমবার, দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর আগামী ২১ মার্চ আপ সুপ্রিমোকে হাজিরা দিতে হবে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, প্রতিবাদে খেজুরিতে পথে নামছে তৃণমূল
আবগারি মামলায় ইডির তলব বারবার এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত হয়েছিলেন কেজরি। ১৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডে ও ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। এরপর রবিবার ফের ইডির নোটিশ পেলেন আপ সুপ্রিমো। কেজরিওয়াল বারবার কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয় থাকে ‘বেআইনি’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেছেন। ইতিমধ্যেই ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তাই নবম তলবে সাড়া দেবেন নাকি এড়িয়ে যাবেন বা এখনও স্পষ্ট নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…