সাতদিনেই ইউ-টার্ন ভোজপুরী শিল্পী পবন সিংয়ের, আসানসোল থেকেই লড়বেন বিজেপি প্রার্থী

খবর লাইভ : ইউ-টার্ন ভোজপুরী শিল্পী পবন সিংয়ের। এক সপ্তাহের মধ্যেই বদলে ফেললেন সিদ্ধান্ত। জানালেন, আসানসোল থেকে বিজেপি-র টিকিটে লড়বেন তিনি।বুধবার এই মর্মে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পবন সিং। শিল্পী লেখেন, ‘আমি ভোটে লড়ব। আমা সমাজের কাছে, মানুষের কাছে একটি প্রতিশ্রুতি রেখেছিলাম। সেই প্রতিশ্রুতি পূরণে আমি আসানসোলে বিজেপি-র হয়ে ভোটে লড়ব। আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতা চাইছি। জয় মাতা দি।’
এখানেই শেষ নয়, পবন সিং জানিয়েছেন, তাঁর মাকে দেওয়া বিশেষ প্রমিস রাখতেই তিনি আসানসোল থেকে ভোটে লড়তে চান।উল্লেখ্য, বিজেপি-র প্রার্থীতালিকা প্রকাশ্যে আসার পর দেখা যায় বাংলার আসানসোল আসনটি থেকে পবন সিংকে প্রার্থী ঘোষণা করেছে পদ্ম শিবির। ভোজপুরী এই গায়কে প্রার্থী করা নিয়ে তীব্র কটাক্ষ করে বাংলার শাসকদল। বাঙালিদের অবমাননা করে এই গায়কের একাধিক গান রয়েছে বলে সমালোচনায় মুখর হয় তৃণমূল কংগ্রেস। এর জেরে গত ৩ মার্চ আসানসোল থেকে লড়বেন না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পবন সিং। বিজেপি প্রার্থীর ব্যাকআউট করার পর শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এরপর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেই বৈঠকেই কি বরফ গলল? সে কারণেই কি ফের একবার আসানসোল আসনে টুইস্ট? ভোটের বাজারে চর্চা তুঙ্গে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago