খবর লাইভ : বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলন থেকে ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির এই বিস্ফোরক মন্তব্যের পর প্রতিক্রিয়া দিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়।মমতার মন্তব্যের প্রেক্ষিতে বাবুন বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদি। উনিই আমার অভিভাবক। বিজেপি নিয়ে যে খবর আসছে ওটা ফেক নিউজ। এর থেকে বেশি কিছু বলার নেই।’
উল্লেখ্য মঙ্গলবার থেকেই মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জর জল্পনা চলছে রাজ্যে। এরই মধ্যে হঠাৎ করে বাবুন চলে যান দিল্লিতে। তারপর থেকে জল্পনা আরও বেড়ে যায়। দিল্লিতে গিয়ে বাবুন দেখা করবেন অলিম্পিক্স সংস্থার প্রাক্তন সহ-সভাপতি নরেন্দ্র বাত্রার সঙ্গে। যিনি বিজেপির ঘনিষ্ঠ বলে পরিচিত। এই নিয়ে যখন লোকসভা ভোটমুখী বাংলায় আলোচনার পারদ চড়তে শুরু করেছে, তখনই সেই জল্পনা নাকচ করেছেন বাবুন। তবে একই সঙ্গে তিনি জানান, বিজেপিতে না গেলেও তাঁর নিজের দল যে ভাবে তাঁর পরামর্শকে গুরুত্ব দেয়নি, তাতে তাঁর অভিমান হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…