বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পের মানচিত্রে শীঘ্রই উত্থান হতে চলেছে ভারতের, প্রকল্পের সূচনা করে বড় বার্তা মোদির

খবর লাইভ : সেদিন আর বেশি দূরে নেই, যখন সেমি কন্ডাক্টর শিল্পে ভারত স্বনির্ভর হয়ে উঠবে। সেমি-কন্ডাক্টরের ক্ষেত্রে বিশ্বব্যাপী দেশের স্থান শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্র। বুধবার তার সূচনাও হয়ে গেল। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনটি সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে একদিকে সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের জয়যাত্রার পথ প্রশস্ত হওয়া শুরু হল, তেমনই চিনের জন্য বেজে গেল বিপদঘণ্টি।
বুধবার টেক চিপস ফর ডেভেলপড ইন্ডিয়া প্রোগ্রামে অংশ নিয়ে তিনটি সেমিকন্ডাক্টর ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারত ইতিমধ্যেই মহাকাশ, পারমাণবিক এবং ডিজিটাল শক্তিতে সেরা হয়ে উঠেছে। এবার আগামী সময়ে সেমিকন্ডাক্টর সেক্টরেও বিশ্বের অন্যতম শক্তি হিসেবে উঠে আসবে ভারত। মোদী বলেন, ‘ এই সেক্টরে ভারতের বৃদ্ধি থেকে দেশের যুবকরা সবচেয়ে বেশি লাভ পেতে চলেছে।’ নিজের ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘একবিংশ শতক হবে প্রযুক্তি চালিত এবং ইলেকট্রনিক চিপ ছাড়া এই সময়কে ভাবাও যাবে না। মেড ইন ইন্ডিয়া চিপ, ভারতে ডিজাইন করা চিপ, দেশকে স্বনির্ভরতা ও আধুনিকতার দিকে নিয়ে যাবে।’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘যোগাযোগ থেকে শুরু করে পরিবহন, অনেক খাতেই সেমিকন্ডাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি ও চিপ উৎপাদনের মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ এই পরিকল্পনার জন্য দেশের তরুণ প্রজন্ম যে সবচেয়ে বেশি লাভবান হবে এবং এই প্রকল্পের সূচনার পিছনেও যে তরুণ মস্তিষ্ক কাজ করছে, তাও স্পষ্ট করেছেন তিনি।গত মাসে মন্ত্রিসভা দেশে তিনটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট খোলার অনুমোদন দিয়েছে। টাটা গ্রুপের কোম্পানি টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড গুজরাটে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট খুলবে। এতে ৯১০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট খুলবে। এর মোট বিনিয়োগ হবে প্রায় ৭৫০০ কোটি টাকা। এছাড়াও, অসমের মরিগাঁওয়ে যে প্ল্যান্টটি স্থাপন করা হবে তার খরচ হবে ২৭০০০ কোটি টাকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago