খবর লাইভ : প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। লিঙ্গবৈষম্য কমাতে, পুরুষ-নারী সমানাধিকারের জন্য সারা বিশ্ব জুড়েই পালন করা হয় এই দিনটি। চলতি বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বৃহস্পতিবারই নারী দিবস উপলক্ষে কলকাতার রাজপথে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল থেকেই দেশে নারী সুরক্ষা বৃদ্ধির উপরে জোর দেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, বাংলাই মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। আর এই প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে উত্তর প্রদেশ, হাথরস, মণিপুর-সহ একাধিক ডবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর লাগাতার নির্যাতনের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নারী দিবস উপলক্ষে দেশ তথা রাজ্যের সমস্ত নারীদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে গেল সিবিআই
পাশাপাশি এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের দেশ তথা রাজ্যের সমস্ত মা, বোন এবং কন্যাদের অভিনন্দন জানাই। পাশাপাশি অভিষেক মনে করিয়ে দেন, মহিলারাই সমাজের পথপ্রদর্শক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…