খবর লাইভ : দলের ‘অভ্যন্তরীণ হিসাব’ কী বলছে? কত আসনে জিততে পারে পদ্মশিবির? সেই সংখ্যা প্রকাশ করলেন স্বয়ং শাহ।শাহ জানান, তিনি ইতিমধ্যেই ১৬৩টি আসনে সফর করেছেন। তার অভিজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘দেশের কোণে কোণে নরেন্দ্র মোদীকে সমর্থন দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় রয়েছেন। তার ভিত্তিতেই বলছি, ৩৭০ আসনে আমরা জিতব। ৪০০ পার করবে এনডিএ। এই লক্ষ্য বাস্তবিক তো বটেই সেই সঙ্গে দেশবাসীকে বলব, আপনাদের মনে যে ভালবাসা রয়েছে, তা ভোটে দেখিয়ে দিন। দেখতে দেখতে ৪০০ পার হয়ে যাবে।’’
আরও পড়ুনঃ সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে গেল সিবিআই
তিনি বলেন, ‘‘আমি গোটা দেশকে বলব, বাংলার পাশে দাঁড়ানো দরকার। বাংলার মতো একটা সীমান্তবর্তী রাজ্যকে গুরুত্ব দিয়ে দেখা দরকার।’’ সেই সঙ্গেই তিনি বলেন, ‘‘গত ভোটে আমরা ১৮টায় জিতেছিলাম। এ বার ২৫ আসন পার করে এগিয়ে যাব। আমাদের দু’জন বিধায়ক ছিলেন। এখন ৭৭ হয়েছে। আমরা মজবুত বিরোধীর ভূমিকায় রয়েছি। পশ্চিমবঙ্গে দুর্নীতির সরকার চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…