পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে আরও জাঁকিয়ে বসল টিম ইন্ডিয়া

খবর লাইভ : পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে আরও জাঁকিয়ে বসল টিম ইন্ডিয়া। প্রথম দিনে ভারতীয় স্পিনারদের দাপটে নাকানি-চোবানি খেয়েছিল ব্রিটিশ ব্যাটাররা। দ্বিতীয় দিনে ইংরেজ বোলারদের শাসন করল ভারতীয় ব্যাটাররা। অনবদ্য শতরান রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে। অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও দেবদূত পাড়িক্কলের। দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩ রানে ৮ উইকেটে। ২৫৫ রানের লিড ভারতের।

প্রথম দিনে ২১৮ রানের ইংল্যান্ডের জবাবে ভারত দিন শেষ করেছিল ১৩৫ রানে ১ উইকেট। অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রোহিতশর্মা। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। দ্বিতীয় দিনের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রোহিত ও শুভমান। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন তারা। লাঞ্চের আগেই শতরান করে ফেলেন রোহিত শর্মা ও শুভমান গিল। লাঞ্চের পর ১০২ রানে রোহিত ও ১১০ রানে আউট হন রোহিত ও গিল।

আরও পড়ুনঃ ভোটের আগেই ‘পাল্টিবাজির রাজনীতি’! দীর্ঘ ৬ বছর পর ফের এনডিএতে ফেরার সম্ভাবনা চন্দ্রবাবুর দলের
এরপর সরফরাজ খান ও দেবদূত পাড়িক্কল এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। নিজের স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিং করে সরফরাজ। অপরদিকে, টেস্ট অভিষেক ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে নজর কাড়েন দেবদূত পাড়িক্কল। দুজনেই নিজেদের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করেন। ৫৬ রান করে আউট হন সরফরাজ খান ও ৬৫ করে সাজঘরে ফেরেন দেবদূত পাড়িক্কল।ও ধ্রুব জুরেলের ব্যাট থেকে বড় রান আসেনি। দুজনেই ১৫ করে করেন। খতা না খুলেই সাজঘরে ফেরেন অশ্বিন। নবন উইকেটে দিনের শেষে উল্লেখযোগ্য পার্টনারশিপ করেন জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। ৪৫ রান যোগ করেন তারা। দিনের শেষে কুলদীপ ২৭ ও বুমরাহ ১৯ রানে অপরাজিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago