খবর লাইভ : ইচ্ছাকৃত গাফিলতিতে কোনও রেয়াত নয়। আর সেকারণেই এবার বড়সড় শাস্তির দাওয়াই জাতীয় নির্বাচন কমিশনের। হ্যাঁ, সূত্রের খবর এমনটাই। জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা সবকিছু আয়ত্তে আনতেই বিশেষ পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। দু’দিনের রাজ্য সফরে এসে একথাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি সাফ জানিয়েছেন, কর্তব্যে ইচ্ছাকৃত কোনও গাফিলতিতে জেলাশাসক বা পুলিশ সুপারের মতো পদমর্যাদার অফিসাররও ছাড় পাবেন না। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কর্তব্যে গাফিলতির ক্ষেত্রে শুধু অপরাসণেই সীমাবদ্ধ থাকবে না কমিশন। দৃষ্টান্ত তৈরি করতে কড়া এবং স্থায়ী শাস্তির সুপারিশ করতে পারে তারা।
আরও পড়ুনঃ ভরা এজলাসে হাই কোর্টে বিচারপতির ভর্ৎসনার মুখে এসএসসি
সূত্রের খবর, এমন ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপের সুপারিশ করতে পারে কমিশন। তাতে অভিযোগের ধরণ অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে খবর। তবে গুরুতর অভিযোগ প্রমাণিত হলে ‘সার্ভিস রেকর্ডে’ তার প্রভাব পড়তে পারে। পাশাপাশি ধাক্কা খেতে পারে বেতন বৃদ্ধির প্রক্রিয়াও। এমনকি, আরও গুরুতর অভিযোগ সামনে এলে ক্ষেত্রে অভিযুক্তের চাকরিজীবনেও প্রভাব পড়তে পারে বলে খবর। তবে শুধুমাত্র ভোটের সময় কমিশনের আওতাধীন থাকলেও, রাজ্য সরকারের কাছেই শেষপর্যন্ত দায়বদ্ধ থাকতে হয় আইএএস, আইপিএস-দের। এতদিন কর্তব্যে গাফিলতিতে সাধারণত কোনও অফিসারকে পদ থেকে অপসারণ করত দিল্লির নির্বাচন সদন। কিন্তু নির্বাচনের পরে কমিশনের নিয়ন্ত্রণ উঠলে অফিসারেরা ফের রাজ্য সরকারের অধীনেই চলে আসেন। সে ক্ষেত্রে কমিশনের দেওয়া সাজার প্রভাব তেমন আর থাকে না। প্রশাসকদের মতে, মূলত এই জায়গাটিতেই পরিবর্তন আনতে চাইছে কমিশন।
এ বারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই কমিশনের কাছে অন্যতম চ্যালেঞ্জ। সূত্রের দাবি, প্রশাসনের সঙ্গে বৈঠকেই কমিশনের ইঙ্গিত, ভোট পরবর্তী হিংসা রোখার পথ খোঁজার কাজ চলছে। তাতে তাদের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করা যায় কি না, তা নিয়েও কমিশনের অন্দরে চলছে ভাবনাচিন্তা। বিশেষজ্ঞদের মতে, এর অর্থ, ভোটের পরে আরও কিছুদিন কমিশনের নিয়ন্ত্রণ থেকে যেতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…