খবর লাইভ : শুক্রবার এসএসসি বোর্ডের সমস্ত সদস্যকে তলব করেছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।সেই নির্দেশানুসারে হাই কোর্টে যথা সময়ে এসে উপস্থিত হন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং আরও দুই সদস্য। বেঞ্চ তাদের প্রশ্ন করে এসএসসির ওএমআর শিট মূল্যায়ন সংক্রান্ত একটি সংস্থা ডেটা স্ক্যানটেকের বিষয়ে।কলকাতা হাই কোর্টে ভরা এজলাসে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন । বিচারপতি তাদের কাছে জানতে চাইলেন, আপনারা কী লুকোতে চাইছেন? কেন লুকোতে চাইছেন? বিচারপতির ওই প্রশ্নের কোনও জবাব দিতে পারেনি এসএসসি।
সম্প্রতি বিচারপতি বসাকের বেঞ্চে এ সংক্রান্ত একটি হলফনামা পেশ করে সিবিআই জানিয়েছিল এসএসসির ওএমআর শিট মূল্যায়নের ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা রয়েছে। এর পরেই এসএসসির বোর্ডের সদস্যদের ডেকে পাঠান বিচারপতি। এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, এত দিন বলা হয়ে এসেছে, এসএসসির পরীক্ষার খাতা বা ওএমআর শিট মূল্যায়নের কাজ করেছে এনওয়াইএসএ নামের একটি ওএমআর মূল্যায়ন সংস্থা। কিন্তু সিবিআইয়ের হলফনামায় নতুন নাম উঠে আসার পর স্বাভাবিক ভাবেই এসএসসির দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। আদালত জানতে চেয়েছে তবে কি এসএসসি তথ্য গোপন করে যাচ্ছে? এ ব্যাপারে শুক্রবার এসএসসির আইনজীবী সুতনুকেও প্রশ্ন করেন বিচারপতি। কিন্তু তিনিও সে প্রশ্নের জবাব দিতে পারেননি।
আরও পড়ুনঃ ভোটের আগে টেটের ফল প্রকাশ! আগামী সপ্তাহে মডেল উত্তরপত্র আপলোড
উল্লেখ্য এসএসসির চাকরি দেওয়ার ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছিলেন, তাঁদের অন্য একটি বাড়িতে ইন্টারভিউ এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। পরে তাঁদের এসএমএস পাঠিয়ে চাকরি পাওয়ার কথা জানানোও হয়। যা নিয়ে বিতর্ক হয়েছিল। কলকাতা হাই কোর্টের বিচারপতি সেই ঘটনাকেই কটাক্ষ করেছেন কি না স্পষ্ট নয়। তবে এসএসসির আইনজীবী শুক্রবার বিচারপতিকে শুনানি চলাকালীনই জানিয়ে দেন, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর পদ থেকে সরে দাঁড়াতে চান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…