খবর লাইভ : মহিলাদের শরীর নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারোর নেই। নিজেদের গর্ভপাতের বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মহিলারাই। সেক্ষেত্রে সংবিধান হস্তক্ষেপ করতে পারবে না। যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফ্রান্স। বিশ্বের প্রথম দেশ হিসেবে মহিলাদের গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিল এই রাষ্ট্র। প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটার বলেন, “বিশ্বের এক নতুন যুগের সূচনা হচ্ছে। আমরা সমস্ত মহিলাদের কাছে বার্তা পাঠাচ্ছি যে, আপনার শরীর আপনার এবং কেউ আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।”
গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বিশ্বের কাছে বিশেষ বার্তা দিল ফ্রান্স । অত্যন্ত সংবেদনশীল এই বিষয়টি নিয়ে সোমবারই ফ্রান্সের পার্লামেন্টের দুই কক্ষে যৌথ ভোটাভুটি হয়। গর্ভপাতকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট পড়ে ৭৮০টি। আর বিপক্ষে ভোট পড়ে মাত্র ৭২টি। ফ্রান্সে দীর্ঘদিন ধরেই মহিলাদের গর্ভপাতের অধিকার দেওয়ার দাবি উঠেছিল। ১৯৭৪ সালে এই বিষয়ে আইনও প্রণয়ন হয়েছে। কিন্তু তারপরে ডানপন্থীদের চূড়ান্ত বিরোধীতায় বিষয়টি এগোয়নি। সমীক্ষায় দেখা যায় ৮৫% মানুষ মহিলাদের এই অধিকার দেওয়ার বিষয়টি সমর্থন করেছেন। গ্যাব্রিয়েল সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সেদেশের বিভিন্ন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন। আইফেল টাওয়ারের নীচে দাঁড়িয়ে ‘মাই বডি মাই চয়েস’ প্ল্যাকার্ড নিয়ে মহিলাদের উল্লাস করতেও দেখা যায় ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…