খবর লাইভ : কলকাতা হাই কোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ সকাল ১০:৩২ মিনিট নাগাদ ইমেলে দেশের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন। এরপর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবেন ‘এক্স জাস্টিস’ গঙ্গোপাধ্যায়।
রবিবাসরীয় দুপুরেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছিল। নিজের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফার কথা জানিয়েছিলেন। এবার রাজনীতির ময়দানে নামছেন অভিজিৎ গঙ্গোপাধ্যয়। বিভিন্ন মামলায় তাঁর মন্তব্য ঘিরে সমালোচনা করেছিল রাজ্যের শাসকদল। বলা হয়েছিল রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তিনি বিচারপতির আসনে বসেই মন্তব্য করছেন। সেই কথাই এবার মান্যতা পাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রাক্তন বিচারপতির কথায় এবার তিনি ‘বৃহত্তর ক্ষেত্রে’ যোগ দেবেন। তবে সিপিএম না বিজেপি কোন দলে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা এখনও স্পষ্ট নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…