ইজরায়েলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারালেন এক ভারতীয় !

খবর লাইভ : ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারালেন এক ভারতীয় এবং জখম দু’জনও ভারতের বাসিন্দা। সোমবার ইজরায়েলের উত্তর সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। লেবানন থেকে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।এখনও পর্যন্ত কোনও সংগঠন বা গোষ্ঠী এই হামলার দায় না স্বীকার করে নি। তবে অনুমান করা হচ্ছে এর নেপথ্যে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। ইজরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর গত অক্টোবর থেকেই তারা হামাসকে সমর্থন করে ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

আরও পড়ুনঃ ভোটের নজরদারিতে ইডি! আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ

এই হামলায় মৃত্যু হয়েছে পটনিবিন ম্যাক্সওয়েল নামের এক ব্যক্তির। তিনি আদতে কেরলের কোল্লামের বাসিন্দা। আহত দু’জনও কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের নাম হল জোসেফ জর্জ এবং পল মেলভিন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনের মুখে এবং দেহের একাংশে চোট রয়েছে। দু’জনেই গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গোড়া থেকেই ইজরায়েল-হামাস যুদ্ধের নেপথ্যে আমেরিকাকে এক এবং অদ্বিতীয় ভাবে দায়ী করেছে হিজবুল্লা। হিজবুল্লা প্রধান এই যুদ্ধের জন্য আমেরিকাকে দুষে বলেন, গাজা এবং সেখানকার মানুষের উপর এই আগ্রাসনের জন্য দায়ী একমাত্র আমেরিকা। ইজরায়েল ওদের পরিকল্পনা বাস্তবায়নের একটি হাতিয়ার মাত্র। তার পরই উত্তর ইজরায়েলে একাধিক বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago