‘মোস্ট ওয়ান্টেড’ আরও এক জঙ্গির রহস্যময় মৃত্যু পাকিস্তানে

খবর লাইভ : ‘মোস্ট ওয়ান্টেড’ আরও এক জঙ্গির রহস্যময় মৃত্যু হল পাকিস্তানের অ্যাবটাবাদে। সূত্রের খবর, শনিবার ওই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। কিন্তু কী ভাবে মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়।

মৃত ওই জঙ্গির নাম শেখ জামিল-উর-রহমান। তিনি কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ছিলেন। ইউনাইটে জিহাদ কাউন্সিল (ইউজেসি) এবং তেহরিক-উল-মুজাহিদিন (টিইউএম) জঙ্গিগোষ্ঠীর স্বঘোষিত সাধারণ সম্পাদক ছিলেন রহমান।

আরও পড়ুনঃ নির্মাণ অবৈধ! গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির মদ ব্যবসায়ীর বাড়ি

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসএআইয়ের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। এমনই দাবি ওই সূত্রের। টিইউএম জঙ্গিগোষ্ঠী নব্বইয়ের দশকে বেশ সক্রিয় হয়ে উঠেছিল জম্মু-কাশ্মীরে।

রহমান জম্মু-কাশ্মীরের যুবকদের জঙ্গি দলে যোগ দেওয়ানোর কাজ, প্রশিক্ষণ এবং পাকিস্তান থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর মতো কাজ করতেন। পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন রহমান। সেখান থেকেই জম্মু-কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্ক চালাতেন বলে পুলিশ সূত্রে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago