সাতসকালে ভদ্রেশ্বরের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা

খবর লাইভ : ছুটির দিনে সাতসকালে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সাতসকালে হুগলির ভদ্রেশ্বরের প্লাস্টিক কারখানায় আচমকাই আগুন লেগে যায়। সূত্রের খবর, কারখানায় দাহ্য বস্তু মজুত থাকলেও কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এদিকে খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘণ্টা চারেকের চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে আচমকাই বন্ধ কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেই তাঁরা বুঝতে পারেন আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ ‘মোস্ট ওয়ান্টেড’ আরও এক জঙ্গির রহস্যময় মৃত্যু পাকিস্তানে

এদিন প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলেও পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে সহায়তার হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। এদিকে ঘণ্টা চারেকের চেষ্টায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি বলেই খবর। স্থানীয়দের অভিযোগ, কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। তবে ঠিক কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago