খবর লাইভ : সময় যত গড়াচ্ছে রাজধানী শহরের বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙতে গত কয়েক দিন ধরে লাগাতার অভিযান চালাচ্ছে দিল্লি উন্নয়ন পর্ষদ। এবার সেই তালিকা থেকে বাদ পড়ল না মদ ব্যবসায়ী প্রয়াত পন্টি চড্ডার ওরফে গুরদীপ সিংয়ের খামারবাড়িও। শুক্রবারই উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকারী দলের এক সদস্যের বাড়িও ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, বিগত দুদিন ধরে দক্ষিণ দিল্লির বেশ কয়েকটি জায়গায় অভিযান চালাচ্ছে ডিডিএ। কোথাও দখল করা সরকারি জমি থেকে উচ্ছেদ, কোথাও আবার বেআইনি নির্মাণ ভেঙে বুলডোজ করে দেওয়া হচ্ছে। এবার অবৈধ নির্মাণ দাবি করে বুলডোজার চালানো হল দক্ষিণ দিল্লির মদ ব্যবসায়ী পন্টির খামারবাড়িতেও।
আরও পড়ুনঃ ১০ দিনের জন্য আন্তর্জাতিক তকমা পেল জামনগর বিমানবন্দর!
ডিডিএ-র অভিযোগ, দিল্লির ছতরপুর এলাকায় ১০ একর সরকারি জমি জখল করে সেখানে বিশাল খামারবাড়ি তৈরি করেছিলেন পন্টি। সেই খামারবাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে শনিবার থেকে। ইতিমধ্যে পাঁচ একর জমি পুনর্দখল করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচ একর জমি পুনর্দখলের কাজ চলবে বলে জানিয়েছে ডিডিএ। ইতিমধ্যে যে পাঁচ একর জমি পুনর্দখল করা হয়েছে, সেখানেই ৪০০ কোটির বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। শনিবার সেই বাড়িতে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে বেআইনি নির্মাণ ভাঙা এবং সরকারি জমি পুনর্দখলের কাজ করছে ডিডিএ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…