খবর লাইভ : আইসিসির রোষের মুখে পড়ে ব্যাটে লাগানো ঘুঘু পাখির স্টিকার তুলে ফেলতে হল উসমান খোয়াজাকে। এর আগে ইজরায়েল-হামাস যুদ্ধের প্রতিবাদ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের শাস্তির মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ব্যাটে একটি জলপাই গাছের ডাল ধরা ঘুঘু পাখির স্টিকার লাগিয়ে খেলছিলেন খোয়াজা। ম্যাচের তৃতীয় দিন মানবাধিকারের সেই স্টিকার তাঁকে খুলে ফেলতে হল। বলা যায় তাঁকে বাধ্য করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের পাশে থাকার এবং তাঁদের মানবাধিকার রক্ষার বার্তা দেওয়ার জন্য ব্যাটে স্টিকারটি লাগিয়েছিলেন খোয়াজা। এ বারও তাঁকে স্টিকার খুলতে বাধ্য করেছে আইসিসি। তাঁকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনও বার্তা দেওয়া যাবে না, যার মধ্যে রাজনৈতিক অর্থ রয়েছে।
আরও পড়ুনঃ মাত্র ৪৫ রান করলেই নয়া নজির গড়বেন যশস্বী
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সময়, ব্যাটে জলপাই গাছের ডাল ধরা ঘুঘু পাখির স্টিকার লাগিয়েই খেলেছিলেন। তা নিয়ে আপত্তি করেনি আইসিসি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আইসিসির আপত্তি রয়েছে।আপত্তির কথা আগেই জানতেন খোয়াজা। তবু ব্যাট থেকে স্টিকারটি না খুলেই নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে মাঠে নেমে ছিলেন খোয়াজা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে সেই স্টিকার খুলেই ফেলতে হল তাঁকে।যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া খোয়াজাকে সমর্থন করেছে। যদিও চিফ এক্সিকিউটিভ নিক হকলে বলেছেন, ঘুঘু সর্বজন স্বীকৃত শান্তির প্রতীক। তবে আইসিসি তাদের নিয়মের ব্যাখ্যা দিয়েছে। আমরা সেটাকে সম্মান করতে চাই। সেই কারণে ব্যাট থেকে স্টিকারটি খুলে ফেলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…