খবর লাইভ : উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোপ দাগলেন কুণাল ঘোষ। সুদীপকে ‘রোজভ্যালির দালাল’ বলে মন্তব্য করলেন তিনি। শনিবার আবারও তুললেন বিজেপির সঙ্গে সুদীপের ‘সেটিং’-এর অভিযোগ।আগামী ১০ মার্চ ব্রিগেডে ‘জনগর্জন সভা’ করবে তৃণমূল। শনিবার তারই প্রস্তুতি মিছিলে দলীয় কর্মীদের সঙ্গে হাঁটেন কুণাল। মিছিল হয় রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত। সেই কর্মসূচির শেষে কুণাল এক প্রশ্নের উত্তরে সুদীপ প্রসঙ্গে বলেন, আগেও বলেছি। এখনও বলছি। সুদীপ রোজভ্যালির দালাল। দালালকে তো দালালই বলব।
এর আগে রোজভ্যালিকাণ্ডে সুদীপকে গ্রেফতার করেছিল সিবিআই। বেশ কয়েক মাস তিনি ভুবনেশ্বরের জেলে কাটিয়েছিলেন। কুণাল শনিবার বলেন, রোজভ্যালি মামলায় সিবিআই সুপ্রিম কোর্টে গিয়েছিল। আর সুদীপ গিয়েছিলেন মোদির কাছে। ব্যাপারটা ওখানেই ‘সেটেল্ড’। বিজেপি তো তার পোষ্যপুত্রদের বাঁচাবেই। সেটাই স্বাভাবিক। কুণাল আরও বলেন, সুদীপ রোজভ্যালির মালিকের ছেলেদের কলেজে ভর্তি করিয়ে দিয়ে সেই টাকা নিয়ে বিদেশ সফর করেছেন। শনিবার বিকেলে ওই পোস্ট নিয়ে কুণালকে প্রশ্ন করা হয়েছিল। বলেন, আমি প্রতিজ্ঞাব্ধ। ওই পোস্ট নিয়ে একটি শব্দও উচ্চারণ করব না। যা বলে দিয়েছি, তা আছে। আর বাড়তি কোনও কথা বলব না। আমি উপরওয়ালার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। পোস্টটি কুণাল তাঁর এক্স অ্যাকাউন্টে ‘পিন’ করে রেখেছেন।
আরও পড়ুনঃ সন্দেশখালি নিয়ে বামেদের মিছিল ঘিরে বসিরহাটে ধুন্ধুমার
বৃহস্পতিবার রাতে বিতর্কের সূত্রপাত। সে দিন কুণাল একটি পোস্ট করেছিলেন। যাতে লেখা ছিল, নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বার বার হতে পারে না। কাকে নিয়ে কুণালের এই পোস্ট, সে বিষয়ে চর্চার মধ্যেই পরের দিন সকালে দেখা যায়, কুণাল এক্সের বায়ো থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পরিচয় মুছে দিয়েছেন। বিকেলে জানান, ওই পদগুলি তিনি ছেড়ে দিতে চেয়েছেন। দলের ‘সৈনিক’ হিসাবে কাজ করবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…