খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গত মঙ্গলবার সন্দেশখালিতে গিয়েছিল বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল। সেই সময় এক শিখ আইপিএস অফিসারকে লক্ষ্য করে ‘খলিস্তানি’ মন্তব্য করা হয় বলে অভিযোগ। ওই বিতর্কের রেশ রাজ্য পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছয়। পৌঁছয় পাঞ্জাবেও। শুক্রবার প্রথম এই ঘটনায় এফআইআর দায়ের করা হল এ রাজ্যে। থানায় যিনি অভিযোগ করেছেন, তাঁর নাম গুরমীত সিং। ঠিকানা হিসাবে তিনি পদ্মপুকুর রোডের ইয়ুথ খালসা ক্লাবের নাম লিখেছেন।
অভিযোগপত্রে গুরমীত জানিয়েছেন, ওই ঘটনায় শুধু শিখ পুলিশ কর্তাকে ধর্মীয় অবমাননাই করা হয়নি, পাশাপাশি বিভিন্ন ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও হিংসা ছড়ানোরও চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুনঃ আবার সন্দেশখালি যেতে চেয়ে হাই কোর্টে শুভেন্দু
একই সঙ্গে ‘খলিস্তানি’ বিতর্কে রাজ্য বিজেপির সদর দফতরের সামনে অবস্থানরতদের পক্ষেও একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
ভবানীপুর থানায় দায়ের হওয়া এফআইআরেও অবশ্য বিজেপির কোনও নেতার নামের উল্লেখ করা হয়নি। বলা হয়েছে বিজেপির কোনও নেতা অথবা সদস্য ওই মন্তব্য করেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…