খবর লাইভ : রাঁচিতে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। এই ম্যাচে অভিষেক হয় বাংলার আকাশ দীপের। আর অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং করেন আকাশ দীপ। প্রথম দিন নেন তিন উইকেট। আকাশ দীপের পারফরম্যান্স মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আর অভিষেক ম্যাচে এমন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত আকাশ দীপ।
ম্যাচ শেষে আকাশ দীপ বলেন, “ যশপ্রীত বুমরাহ ভাই বলেছিলেন, লেংথ একটু পিছনের দিকে রাখতে। সেটাই করেছি। তাতেই সাফল্য এসেছে। তাই ওঁর প্রতি কৃতজ্ঞ। সাধারণত দেশের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামলে সবার মনের মধ্যে ভয় থাকে। তবে আমি চিন্তিত ছিলাম না। আসলে প্রতিটা ম্যাচই কেরিয়ার শেষ ম্যাচ ভেবে খেলতে নামি। এই ম্যাচেও সেই নীতি মেনেই খেলতে নেমেছিলাম।”
আরও পড়ুনঃ মহুয়া মৈত্রর আবেদন খারিজ দিল্লি হাই কোর্টে
আকাশের বোলিংয়ের প্রশংসা করেছেন সবাই। কিন্তু তারপরেও প্রথম উইকেটের কাঁটা খচখচ করছে আকাশের মনে। ক্রোলিকে বোল্ড করে আকাশ লাফিয়ে ওঠেন। তাঁর দিকে বাকিরা ছুটে আসেন। ঠিক তখনই নো বলের সাইরেন বাজানো হয়। তখনই বোঝা যায়, নো বল করে ফেলেছেন আকাশ। ফলে উইকেট পাননি তিনি। প্রথম দিনের খেলা শেষে এই নিয়ে তিনি বলেন, “খুব খারাপ লেগেছিল। নো বল করা অপরাধ। আমি খালি ভাবছিলাম, ক্রলি যেন দলকে না ভোগায়। প্রথমের দিকে পিচ থেকে সাহায্য পাচ্ছিলাম। সেটা কাজে লাগাতে পেরেছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…