বিতর্কিত ছবি পোস্ট! বিহারে তেজস্বীকে ‘একঘরে’ করতে মাস্টারস্ট্রোক বিজেপির

খবর লাইভ : দিনকয়েক আগেই পাল্টি খেয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন জএডইইউ প্রধান নীতীশ কুমার। আর তারপরই আরজেডিকে আলবিদা জানিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ ও নিয়েছেন তিনি। আর নীতীশ হাত ছাড়তেই শনির দশা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদবের। এবার লালুপ্রসাদ যাদবের পুত্রর একটি ছবিকে কেন্দ্র করে নয়া অভিযোগ সামনে আনল বিজেপি। আর সেই ছবিকে কেন্দ্র করেই নতুন করে অশান্ত হয়ে উঠল বিহারের রাজনীতি।

তেজস্বীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

সোশ্যাল মিডিয়ায় তেজস্বীর একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তির সৌজন্য বিনিময় করছেন তিনি। আর সেই ছবি নিয়েই এবার একসময়ের সঙ্গীকেই কাঠগড়ায় তুললেন নীতীশ। যে ছবিটি ভাইরাল হয়েছে, দাবি করা হচ্ছে, সেটি তেজস্বীর ‘জন বিশ্বাস যাত্রা’র। বিজেপির অভিযোগ, ছবিতে যে ব্যক্তিকে তেজস্বীর সঙ্গে দেখা যাচ্ছে তিনি একজন শার্পশুটার। নাম মহম্মদ কইফ ওরফে বান্টি।

আরও পড়ুনঃ মঙ্গলবার দুপুরে ২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

বিজেপির দাবি, আরজেডির প্রাক্তন সাংসদ মহম্মদ শাহবুদ্দিনের খুব কাছের লোক ছিলেন বান্টি। বহু অপরাধের সঙ্গেও জড়িত তিনি। তাঁর বিরুদ্ধে সাংবাদিক রাজদেও রঞ্জনকে খুন-সহ একাধিক অপরাধমূলক অভিযোগও রয়েছে। সিওয়ানের জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। তবে তেজস্বীর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।

এদিন এক্স হ্যান্ডলে তেজস্বী সেই ছবি পোস্ট করে বিজেপি ওবিসি মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিখিল আনন্দ লেখেন, “তেজস্বীর নেতৃত্বে আরজেডির এটিই নতুন রূপ। ঠিক যেন পুরনো বোতলে নতুন মদ। আরজেডি বরাবরই বিহারের রাজনীতিতে অপরাধীদের প্রশ্রয় দিয়ে এসেছে। তাদের নেতাদের সঙ্গে অপরাধীদের দীর্ঘ দিনের যোগসূত্র রয়েছে।” তবে এই বিষয়ে এখনও তেজস্বীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু বিরোধীদের অভিযোগ, লালুপুত্রকে বিহারের রাজনীতিতে একেবারে কোনঠাসা করতে এটা বিজেপির নয়া চাল। লোকসভা ভোটে যাতে বিহারে গেরুয়া দাপট বজায় থাকে সেই উদ্দেশে এই মাস্টারপ্ল্যান কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে যে তেজস্বী তাঁর পুত্রসম ছিলেন, শুধু তাই নয় ছিলেন উপ মুখ্যমন্ত্রীও। আর শিবির বদলে গেরুয়া বাহিনীর হাত শক্ত করেই পাল্টা চাল দিলেন নীতীশ। কারণ নীতীশ ও খুব ভালোভাবে জানেন বিহারের রাজনীতিতে তেজস্বীর গুরুত্ব। আর তারপরই এমন পদক্ষেপ নীতীশের? উঠেছে প্রশ্ন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago