খবর লাইভ : বিধায়ককে মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে গ্রেফতর এক। অভিযোগ, মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরকে গত কয়েকদিন ধরে আইপ্যাক-এর নাম করে এক যুবক হোয়াটসঅ্যাপ কল করেন। মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেন। বিধায়ক পুলিশে অভিযোগ জানালে অঞ্জন সরকার নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
হুমায়ুন কবীরের অভিযোগ, গত কয়েকদিন ধরে আইপ্যাক-এর নাম করে এক যুবক হোয়াটসঅ্যাপ কল করেন। মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেন ওই যুবক। টাকা দিতে চাপ দিয়ে পাঁচ থেকে দশ বার ফোন করা হয় বিধায়কে। এদিন শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হুমায়ুন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে আইপ্যাক থেকে তাঁকে কোন ফোন করা হয়নি। শনিবার, দুপুরে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মজিদ ইকবাল খান সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের অঞ্জন সরকার নামে ওই ব্যক্তির মোবাইল থেকে এই ফোন করা হয়। বারাসত থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তিনি আগেও এইভাবে প্রতারণার করার চেষ্টা করেছেন। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…