ভোট হিংসা থামাতে এয়ার অ্যাম্বুল্যান্স, নির্দেশ নির্বাচন কমিশনের

খবর লাইভ : প্রত্যন্ত এলাকায় নির্বাচনে হিংসার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে লোকসভা নির্বাচনে এয়ার অ্যাম্বুল্যান্স তৈরি রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবদের কাছে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে কমিশন। আগে বিভিন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবহার করলেও লোকসভা নির্বাচনে প্রথমবার এয়ার অ্যাম্বুল্যান্স ব্যবহার করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন।

নির্বাচনে হিংসার ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে বিরল নয়। পাশাপাশি দেশের অনেক প্রত্যন্ত এলাকায় ভোটকর্মীদের নিরাপত্তার দিকটিও ভাবা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সের নির্দেশিকা নিয়ে। রাজ্যের মুখ্যসচিবকে ইতিমধ্যেই এবিষয়ে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে কমিশন। একই চিঠি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো জেলাতেও পৌঁছেছে। উত্তরাখণ্ডের মতো জেলা যেখানে তুষারপাতের সমস্যা থাকে, অথবা মাওবাদী উপদ্রুত ছত্তিশগড়, মধ্যপ্রদেশে এই অ্যাম্বুল্যান্স রাখা হয়েছিল সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে।

রাজ্য সরকার সম্প্রতি গঙ্গাসাগর মেলার সময় একটি বেসরকারি সংস্থার থেকে এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে ব্যবহার করেছিল। নির্বাচন কমিশনের নির্দেশের পর সেই সংস্থার সঙ্গেই যোগাযোগ করা হবে। সরাসরি কমিশন সংস্থার থেকে অ্যাম্বুল্যান্স ভাড়া নেবে। সব রাজ্যই কমিশনের নির্দেশের পর বিশেষ চিকিৎসা সামগ্রী সহ এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার প্রক্রিয়া শুরু করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago