খবর লাইভ : ভারতীয় ক্রিকেটে ফিটনেসের ব্যাপারেও বিরাট কোহলির ধারেকাছে কেউ নেই। কোহলিকে দেখেই অনেকে ক্রিকেট ফিটনেস সম্পর্কে সচেতন হয়েছেন। সে রকমই একটি ঘটনার কথা জানালেন হরভজন সিং। এক সাক্ষাৎকারে ভাজ্জি জানিয়েছেন, জাতীয় দলে থাকার সময় তিনি কাছ থেকে দেখেছেন বিরাটকে। কীভাবে নিজের খাবার নিয়ন্ত্রণে এনে ফিটনেস সচেতন হয়ে উঠেছিলেন কোহলি।হরভজন বলেছেন,যদি ফিটনেসের কথা বলি, তা হলে আপনি আয়নার সামনে নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন। আপনার মনে হবে যে এটা ঠিক হচ্ছে না। আপনাকে কিছু একটা করতেই হবে। একটা সময় ছিল যখন এক জন মানুষ একাই চারটে লোকের খাবার খেয়ে নিত। যখনই খাবারের ব্যাপারে কথা হত, আমাকে জিজ্ঞাসা করত, পাজি! এই খাবারটা কি অর্ডার করব?
হরভজন আরও জানিয়েছেন, আমি ওর মধ্যে পরিবর্তন দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলাম, এতটা নিয়ন্ত্রণ কেমন করে কর? একটা খাবার খুবই নির্দিষ্ট পরিমাণে খেত ও। সেটাও আবার নির্দিষ্ট সময়ে। নিজের মধ্যে দারুণ শৃঙ্খলা এনেছিল। আমাকেও চেষ্টা করেছিল সেই শৃঙ্খলায় বাঁধতে। কোহলির সঙ্গে খেলা দুটো বছর খুব ভাল গিয়েছে আমার কাছে। কোহলির জন্যই আমি নিজের ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছি। আমাকে নিয়ে জিমে যাওয়া শুরু করেছিল। আমি ওকে ফিটনেস গুরু বলে ডাকতাম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…