খবর লাইভ : বিগত কয়েক মাস ধরে চলতে থাকা যাবতীয় জল্পনার অবসান মঙ্গলবার ঘটিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তাদের পরিবারের তিন থেকে চার হওয়ার খবর। ১৫ ফেব্রুয়ারি তাদের পুত্র সন্তান হওয়ার খবর জানাতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরুষ্কা। এবার বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তায় বিরাট কোহলিকে সচিন লিখেছেন,অকায়ের আগমনে বিরাট এবং অনুষ্কাকে আন্তরিক অভিনন্দন। তোমাদের সুন্দর পরিবারের আরও একটি মূল্যবান রত্নের সংযোজন! তার নাম যেমন ঘর আলোকিত করে, তেমনি তিনি আপনার বিশ্বকে অফুরন্ত আনন্দ এবং হাসিতে পূর্ণ করবে। আগামী দিনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছ যা তোমরা সারাজীবন মনে রাখবে। বিশ্বে স্বাগতম, লিটল চ্যাম্প!
সচিন তেন্ডুলকরের এই বার্তা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিরাট কোহলির পুত্র সন্তানকে ‘লিটল চ্যাম্প’ বলেছিলেন সচিন, তা মন ছুঁয়ে গিয়েছে কোহলি ফ্যানেদের। এই বক্তব্যকে ভবিষ্যদ্বাণী হিসেবেও দেখছেন অনেকেই। আগামী দিনে কোহলির ছেলেও যেন বাবার মতো চ্যাম্পিয়ন প্লেয়ার হতে পারে, সেই ভবিষ্যদ্বাণী হিসেবেও দেখছেন অনেকেই। প্রসঙ্গত, কোহলি ও অনুষ্কা তাদের পুত্র সন্তানের নাম রেখেছেন অকায়। এই নামের অর্থ কী তা নিয়ে শুরু হয় জল্পনা। তবে এই নামের মানে জানলে মন ভরে যাবে! অকায় একটি তুর্কি শব্দ! তুর্কি ভাষায় এই ‘অকায়’ শব্দের মানে হল চাঁদের আলো!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…