খবর লাইভ : রেশন দুর্নীতির তদন্তে যেদিন ইডি সন্দেশখালিতে পা রেখেছিল, সেদিনই আক্রান্ত হয়েছিল প্রবলভাবে। শাহজাহান সমর্থকরা লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী ও সাংবাদিকদের উপর। সাংবাদিকদের কপালে জুটেছিল বেধড়ক মার, হুমকি ! এবার সন্দেশখালি থেকে রিপোর্টিং করতে গিয়ে গ্রেফতার হতে হল সেই সাংবাদিককেই।
সত্যানুসন্ধানে সন্দেশখালিতে গিয়ে রাতদিন কাজ করে চলেছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সোমবার রিপোর্টিং করার সময়ই রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে বেনজিরভাবে গ্রেফতার করে পুলিশ। কর্তব্যরত এক সাংবাদিককে এভাবে গ্রেফতারে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে সংবাদমাধ্যম।
আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা ঋতুরাজ সিং!
বসিরহাটের এসপি-র দাবি, এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক সন্তু পানকে। কিন্তু প্রশ্ন একটাই। কোনও তদন্তের আগেই, কোনও নোটিশ না পাঠিয়েই, এক কর্তব্যরত সাংবাদিককে তড়িঘড়ি এভাবে গ্রেফতার করা হল কেন?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…