খবর লাইভ : ইংল্যান্ডের বিররুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। এখনও পর্যন্ত তিন টেস্ট ম্যাচে ৫৪৫ রান করেছেন তিনি। রয়েছে ডবল দ্বিশতরান। যশস্বীর এই রানের সুবাদে শীর্ষে রয়েছেন তিনি। তবুও এই সিরিজে যশস্বী নয়, ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাজি হলেন অভিষেক হওয়া তরুণ ক্রিকেটার সরফরাজ খান। যশস্বীর থেকেও সরফরাজকে এগিয়ে রাখলেন মহারাজ।
আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা ঋতুরাজ সিং!
এই নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “ যশস্বী জয়সওয়াল দারুণ ক্রিকেটার। ও দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে পারবে।“ এরপরই তিনি আরও বলেন, “ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখানোর পর, অভিষেক টেস্টে সরফরাজ ভালো পারফরম্যান্স করেছে। তবে এবার ওকে বিদেশেও রান করতে হবে। আমার ধারণা ও বিদেশেও সাফল্য পাবে। কারণ ওর মধ্যে লড়াই করার খিদে রয়েছে। যেটা দেখে আগামী প্রজন্ম উদ্বুদ্ধ হতেই পারে।“
রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ১৭২ রান যোগ করেন সরফরাজ। এরইমধ্যে চতুর্থ ভারতীয় হিসেবে অভিষেকের দুই ইনিংসেই অর্ধশতরান করেন সরফরাজ । প্রথম ইনিংসে ৬৬ বলে ৬২ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও সরফরাজকে একইরকম মারকুটে মেজাজে দেখা যায়। ৭২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…