খবর লাইভ : সন্দেশখালিতে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলা বাংলার বাইরে সরানো হোক। এই মর্মে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। আর্জি, শীর্ষ আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে বা সিবিআই দিয়ে তদন্ত করা হোক।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, ঝুলিতে ৫০০ উইকেট
মণিপুরের হিংসা মামলায় সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করেছিল হাই কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে। এ ক্ষেত্রেও সেই ধাঁচেই তদন্ত কমিটি গঠন করা হোক। পাশাপাশি সন্দেশখালিতে যাঁদের উপর যৌন নির্যাতন হয়েছে বলে অভিযোগ, তাঁদের ক্ষতিপূরণ ও এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। আইনজীবীর আবেদন, তদন্ত সম্পূর্ণ হলে দিল্লির ফাস্টট্র্যাক কোর্টে সময়সীমা বেঁধে বিচার প্রক্রিয়া হোক। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হোক, তারা যাতে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…