খবর লাইভ : দিল্লিতে আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে লাগাতার এজেন্সি ষড়যন্ত্রের মাঝেই এবার বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান কেজরি ঘোষণা করলেন, শুক্রবারই বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব আনবেন। এমনিতে বিধানসভায় সংখ্যার নিরিখে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আপের তাহলে হঠাৎ কেন এই ঘোষণা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।
দিল্লিতে আপের বিরুদ্ধে হাত ধুয়ে নেমে পড়েছে বিজেপি। সম্প্রতি কেজরি অভিযোগ করেন বিজেপি তাঁর দলের বিধায়কদের ‘কেনা’র চেষ্টা করছে। তিনি দাবি করেন, বিজেপির তরফে আপ বিধায়কদের ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব ‘রেকর্ড’ করা হয়েছে বলেও জানিয়েছিলেন কেজরী। তিনি বলেন, ‘‘আমাদের দলের সাত জন বিধায়কের দলবদলের জন্য বিজেপির তরফে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব এসেছে।’’ অন্যদিকে, দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় শনিবার রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালকে হাজিরা দিতে বলেছেন বিচারক। এই মামলায় মোট ছ’বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছে ইডি। কিন্তু পাঁচ বারই হাজিরা এড়িয়েছেন তিনি। সেই কারণে কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লাগাতার এই টালমাটাল পরিস্থিতির মাঝে লোকসভা নির্বাচনের আগে তাঁর প্রতি দলের বিধায়কদের কতখানি সমর্থন রয়েছে তা যাচাই করে নিতেই কেজরির এই ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, ঝুলিতে ৫০০ উইকেট
উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ‘জাদুসংখ্যা’ ৩৬। আপের বিধায়ক ৬২ জন। বিজেপির মাত্র আট। ফলে সংখ্যার হিসেবে সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবেন কেজরি। তাহলে কেন আস্থাভোট? তার অবশ্য কোনও ব্যাখ্যা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…