ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, ঝুলিতে ৫০০ উইকেট

খবর লাইভ : গতকাল থেকে রাজকোটে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪৫ রান করে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। আর ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ইংরেজরা। ১৫ রানে আউট হন জ্যাক ক্রোলে। জ্যাকের উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। আর এই উইকেট নেওয়ার সুবাদে নজির গড়েন তিনি। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেট পেলেন তিনি।

রাজকোট টেস্টের আগে পর্যন্ত অশ্বিনের ৯৭টি টেস্টে উইকেট সংখ্যা ছিল ৪৯৯। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। আর সেটি করতে বেশি সময় লাগলো না অশ্বিনের। জ্যাক ক্রোলের উইকেট নিতেই ৫০০ উইকেটের নজির গড়েন তিনি। আর এর সুবাদে কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে সিবিআই তদন্তের দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা

অশ্বিন দেশের মাটিতে ৫৮তম টেস্ট খেলে পেলেন ৩৪৭টি উইকেট। ঘরের মাঠে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন কুম্বলে। ৬৩টি টেস্টে সবচেয়ে বেশি ৩৫০টি উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেখানে দুই নম্বরে রয়েছেন অশ্বিন। ফলে চলতি টেস্টে আর চারটি উইকেট নিলেই, ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলবেন অশ্বিন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago