খবর লাইভ : বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওই মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে সিবিআইয়ের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল।তাদের বক্তব্য, ২০২১ সালের ১২ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনও অন্য রাজ্যে মামলার শুনানির জন্য সুপারিশ করেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল বৃহস্পতিবার এই মামলা নিয়ে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনঃ দাসপুরে দুর্ঘটনা, খুলে গেল চলন্ত বাসের চাকা! আহত ২৫
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের পরে রাজ্য জুড়ে ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। কিন্তু সিবিআই মামলাগুলির ভিনরাজ্যে ট্রায়াল চেয়ে দ্বারস্থ হয় শীর্ষ আদালতের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…