খবর লাইভ : মর্মান্তিক ঘটনা যোগীর রাজ্য উত্তরপ্রদেশে। ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারাল ৪ শিশু। গৌরব মহোৎসব অনুষ্ঠানে বাজি পোড়ানোর সময়ে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের চিত্রকুটে বুন্দেলখণ্ড গৌরব মহোৎসব পালিত হচ্ছিল। অনুষ্ঠান উপলক্ষ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ, পাশাপাশি উপস্থিত ছিল শিশুরা। সেখানেই বাজি পোড়ানোর সময় ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ শিশুর। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হন চিত্রকুটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি। পাশাপাশি সেখানে উপস্থিত হয় ফরেন্সিক দল, বোম ডিসপোজাল স্কোয়াড। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। গোটা ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই নয়াদিল্লি, লখনউ, প্রয়াগরাজ ও আগ্রা থেকে বিশেষ দল এখানে আসছে। যত দ্রুত সম্ভব আমরা তদন্ত শেষ করব।
আরও পড়ুনঃ দাসপুরে দুর্ঘটনা, খুলে গেল চলন্ত বাসের চাকা! আহত ২৫
এই ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। একইসঙ্গে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…