খবর লাইভ : সন্দেশখালি ইস্যুতে উত্তাল বিধানসভা। সোমবার শুরু থেকেই হই হট্টগোলে উত্তপ্ত ছিল সভার অধিবেশন। এদিন বিজেপি বিধায়করা সন্দেশখালি স্লোগান লেখা সাদা গেঞ্জি পরে সভায় আসেন। প্রথমে স্বরাষ্ট্র সফরের প্রশ্নোত্তর পর্ব কেন হচ্ছে না সেই নিয়ে তালিকা বহির্ভূত প্রশ্ন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন শুনলেও তা লিপিবদ্ধ রাখতে বারণ করেন স্পিকার।এরপরেই স্পিকার শুভেন্দু অধিকারীকে ‘সন্দেশখালি সঙ্গে আছি’ গেঞ্জি খুলে ফেলতে বলেন। জানান এটা বিধানসভার নিয়ম বিরুদ্ধ। কিন্তু সেই কথা কর্ণপাত করেনি গেরুয়া শিবির। এরপর বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কাগজ ছিঁড়তে থাকেন। শেষে চেয়ার ছেড়ে মেঝেতে বসে পড়েন তাঁরা।
আরও পড়ুনঃ কৃষকদের দিল্লি অভিযানের ডাক,সতর্ক প্রশাসন দুই স্টেডিয়ামে তৈরি করল অস্থায়ী জেল
শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, শকর ঘোষ, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামীকে অবশিষ্ঠ অধিবেশনের জন্যে সাসপেন্ড করে দেন স্পিকার। ৩৪৭ ধারায় সাসপেন্ড করা হয় শুভেন্দু-সহ ৬ বিধায়ককে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…