কংগ্রেস ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি যোগের সম্ভাবনা

খবর লাইভ : মারাঠা ভূমে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই এবার হাত শিবিরের শক্তিক্ষয়। মহারাষ্ট্রে কংগ্রেস ছাড়লেন প্রাক্তম মুখ্যমন্ত্রী অশোক চৌহান। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেকে চিঠি দিয়ে দল ছাড়ার ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। বিধায়ক হিসেবে ইস্তফাপত্র জমা দিয়েছেন স্পিকার রাহুল নরওয়েকারের কাছে। এই ঘটনায় মারাঠাভূমে নতুন করে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে অনুমান করা হচ্ছে শীঘ্রই বিজেপিতে এক্সগ দিতে পারেন তিনি।

আরও পড়ুনঃ সাংবাদিক সৌম্যা খুনের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজনকে জামিন দিল দিল্লির আদালত

আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে হাত শিবিরের ক্রমাগত শক্তিক্ষয় হয়ে চলেছে। সম্প্রতিই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন দুই বর্ষীয়ান নেতা মিলিন্দ দেওরা এবং বাবা সিদ্দিকি। একনাথ শিন্ডের শিবসেনার দিকে হেঁটেছেন মিলিন্দ। আর অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছেন বাবা সিদ্দিকি। এই পরিস্থিতিতে বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ দাবি করেন, “অন্যান্য দলের অনেক নেতারাই বিজেপিতে যোগ দিতে মুখিয়ে আছেন। আগে আগে দেখিয়ে হোতা হ্যা কেয়া।” তাঁর এই মন্তব্যের পর অশোকের কংগ্রেস ত্যাগ স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের বিজেপি যোগের সম্ভাবনাকে প্রবল করছে।

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এসবি চৌহানের ছেলে অশোক চৌহান ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। কিন্তু আদর্শ কো-অপারেটিভ সোসাইটি দুর্নীতিকাণ্ডের জেরে ইস্তফা দিয়েছিলেন। ওই আবাসনের জমির মালিকানা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের। কিন্তু একশ্রেণির রাজনীতিবিদ সেখানে কারচুপি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও মধ্য মহারাষ্ট্রের যে নান্দেড জেলার ছেলে তিনি, সেখানে তাঁর যথেষ্ট প্রতিপত্তি আছে। সেই পরিস্থিতিতে তাঁর কংগ্রেস ত্যাগ লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago