সাংবাদিক সৌম্যা খুনের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজনকে জামিন দিল দিল্লির আদালত

খবর লাইভ : দীর্ঘ ১৩ বছর পর সাংবাদিক সৌম্যা বিশ্বনাথনের চার হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দিল্লির সাকেত আদালত। সোমবার হাই কোর্ট সেই খুনিদের জামিন মঞ্জুর করল। সাংবাদিককে খুনের সাজা হিসাবে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল গত নভেম্বরে। এরপরই ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা উচ্চ আদালতে আবেদন করেন। সেখানেই সোমবার তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।দিল্লি হাই কোর্টের বিচারপতি সুরেশকুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, সাজা চ্যালেঞ্জ করে ওই চার জনের আবেদন উচ্চ আদালতে যত দিন বিচারাধীন থাকবে, তত দিন পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশ স্থগিত থাকবে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর অফিস থেকে বাড়ি ফেরার পথে নয়া দিল্লির বসন্ত বিহার এলাকায় খুন হন টিভি সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন। ১৩ বছর পর অবশেষে তাঁর হত্যা রহস্যের সমাধান হয়। সৌম্যা বিশ্বনাথনকে হত্যর দায়ে ৫ দুষ্কৃতীকে দোষী সাব্যস্ত করে দিল্লির এক আদালত। জিগিষা ঘোষ নামে এক তথ্য প্রযুক্তি কর্মীর হত্যার তদন্তে নেমেই সৌম্যা বিশ্বনাথনের হত্যাকারীদের সন্ধান পায় পুলিশ। একজনের হাতের ট্যাটু, একজন পুলিশকর্মীর কাছ থেকে চুরি যাওয়া একটি ওয়্যারলেস সেট এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই এই দুই হত্যা রহস্য সমাধান হয়।

আরও পড়ুনঃ আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মিঠুন

জিগিষা ঘোষ হত্যাকাণ্ডে অভিযুক্তরা পুলিশি জেরায় সৌম্য বিশ্বনাথনকে হত্যার কথা স্বীকার করে। খুনিরা হলেন রবি কপূর, অমিত শুল্ক, বলজিৎ সিংহ মালিক এবং অজয় কুমার। এঁরা প্রত্যেকেই যাবজ্জীবন কারাদণ্ড পান। এ ছাড়া, অজয় শেট্টি নামের আরও এক অভিযুক্তকে তিন বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ আপাতত বাতিল করে উচ্চ আদালত জানিয়েছে, গত ১৪ বছর ধরে এই চার জন জেল হেফাজতে রয়েছেন। যত দিন তাঁদের আবেদন আদালতে বিচারাধীন, তত দিনের জন্য তাঁদের জামিন মঞ্জুর করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago