আরও এক মহানক্ষত্রকে হারাল বিশ্ব ফুটবল,প্রয়াত রিয়ালের কিংবদন্তি গোলরক্ষক মিগুয়েল

খবর লাইভ : আরও এক মহানক্ষত্রকে হারাল বিশ্ব ফুটবল। ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি গোলরক্ষক মিগুয়েল অ্যাঞ্জেল গঞ্জালেস। মঙ্গলবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে মিগুয়েলের প্রয়াণের কথা জানানো হয়েছে।

স্নায়ুরোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। রিয়াল সমর্থকদের কাছে ‘বিড়াল’ হিসাবে পরিচিত ছিলেন। অ্যাথলেট হিসেবে সুনামও কুড়িয়েছিলেন। স্পেনের কার্দেনাল সিজেনারোস স্কুলে হ্যান্ডবল ও বাস্কেটবল খেলেছেন। এমনকি হকি স্টিক হাতে নিয়েও মাঠ কাঁপিয়েছিলেন। বাস্কেটবল টুর্নামেন্টে একবার সর্বোচ্চ স্কোরারও হয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য সব কিছু বাদ দিয়ে ফুটবলকেই ধ্যান করেছিলেন। প্রথমে নাম লেখান গ্যালিসিয়ানের দেপোর্তিভো কৌতোয়। ১৯৬৯ সালের ২৩ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অভিষেক হয় তাঁর। তার পরে টানা ১৮ বছর মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলেছেন। মোট ৩৪৬ ম্যাচে মোট ১৬টি ট্রফি জিতেছেন। তার মধ্যে রয়েছে ৮টি লিগ ও ২টি উয়েফা কাপ।

আরও পড়ুনঃ লক্ষ্য লোকসভা,নির্বাচনী কমিটি ঘোষণা করল কংগ্রেস হাইকমান্ড

শুধুমাত্র ক্লাব নয়, স্পেনের জার্সি গায়েও খেলেছেন মিগুয়েল। দেশের হয়ে মোট ১৮টি ম্যাচ খেলেছেন। ১৯৭৮ ও ১৯৮২ সালের বিশ্বকাপে স্পেনের জাতীয় দলে ছিলেন। ১৯৮৬ সালের জুনে ৩৯ বছর বয়সে বুট তুলে রাখেন। অবসর নেওয়ার পরে নিজের প্রিয় ক্লাব রিয়ালের সঙ্গে যুক্ত হন। গোলরক্ষক কোচ ও রিয়ালের অনুশীলন কেন্দ্র সিউদাদ দেপোর্তিভোর পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে বিশ্ব ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago