খবর লাইভ : পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই বিদায়ের পথে শীত। ইতিমধ্যে বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা। এমন আবহে আলিপুর হাওয়া অফিস জানাল, আগামী কয়েকদিন এমনই খামখেয়ালি আবহাওয়া থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও ঝলমলে রোদ উঠবে। তবে শীত আর জাঁকিয়ে বসবে না শহরে। তবে আবহাওয়ায় বড় বদল আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সরস্বতী পুজোর সময় রাজ্যে হালকা শীতের আমেজ বরাবরই থাকে। কিন্তু ততদিন শীত আদৌ স্থায়ী হবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
যদিও, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িকভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। তবে শীত থাকুর আর না থাকুক ঘন কুয়াশার দাপট কিন্তু অব্যাহত কলকাতা সহ বিভিন্ন জেলায়। এদিন ভোরবেলা থেকে আকাশ মুখ ঢেকেছে কুয়াশায়। এদিন বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সূর্য উঠলেও ততটা দাপট কমেনি কুয়াশার। কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। তবে উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যে ‘দুর্নীতি’র তদন্তে ভুল সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি!
এদিন হাওয়া অফিস জানিয়েছে অসম ও জম্মু কাশ্মীরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবারের পর থেকে হাল্কা শীতের আমেজ পাওয়া যাবে কলকাতায়। তবে তা বেশিদিন টিকবে না। সোমবারের পর থেকে ফের তাপমাত্রা বাড়বে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…