খবর লাইভ : রাজ্যে ‘দুর্নীতি’র তদন্তে ফের সক্রিয় হয়েছে ইডি। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের চার জায়গায় তল্লাশি চালিয়েচে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই চার জায়গার মধ্যে ছিল হুগলির চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িও। কিন্তু সেখানে গিয়ে ভুল বুঝতে পারেন ইডি আধিকারিকরা। ভুল ভাঙতেই গাড়ি ঘুরিয়ে অন্য গন্তব্যের উদ্দেশে রওনা দেয় তারা।
ইডি সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের কাজে ‘দুর্নীতি’র তদন্তে সন্দীপ সাধুখাঁ নামের এক ব্যবসায়ীকে খুঁজছিল তারা। পেশায় একটি লজেন্স কারখানার মালিক ওই ব্যবসায়ীর খোঁজেই চুঁচুড়ায় গিয়েছিল ইডির দল। সেই ঠিকানায় গিয়ে সন্দীপের সন্ধানও পান তদন্তকারীরা। কিন্তু তল্লাশি শুরু হওয়ার আগেই ইডি আধিকারিকেরা বুঝতে পারেন, তাঁরা যে সন্দীপকে খুঁজছেন, ইনি সেই সন্দীপ নন। নাম আর পদবি হুবহু এক হওয়াতেই এই বিভ্রান্তি বলে ইডি সূত্রে জানা যায়। ভুল ভাঙতেই গাড়ি ঘুরিয়ে ‘আসল’ সন্দীপের ঠিকানায় রওনা দেন তদন্তকারীরা।
ইডি আধিকারিকরা জানান, তাঁদের ভুল হয়েছে। ইডির এই ভুলের জন্য তাঁদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘আসল’ সন্দীপের খোঁজে হুগলি জেলারই ধনেখালির উদ্দেশে রওনা দিয়েছে ইডি। মাঝে রাস্তায় সিঙ্গুরের কাছে গাড়ি থেকে নেমে চা খান ইডি আধিকারিকেরা।
আরও পড়ুনঃ লক্ষ্য লোকসভা,নির্বাচনী কমিটি ঘোষণা করল কংগ্রেস হাইকমান্ড
মঙ্গলবার সকালে একসঙ্গে রাজ্যের চার জায়গায় হানা দেয় ইডি। তল্লাশি শুরু হয় সল্টলেকের একটি আবাসন, ঝাড়গ্রামের একটি সরকারি আবাসন, মুর্শিদাবাদের বহরমপুরে এক পঞ্চায়েত কর্তার বাড়ি এবং হুগলির এই সন্দীপ সাধুখাঁর বাড়িতে। ইডি সূত্রে জানা যায়, ১০০ দিনের কাজের ‘দুর্নীতি’র তদন্তে এই তল্লাশি অভিযান চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…