থানায় শিবসেনা নেতাকে এলোপাথাড়ি গুলি বিজেপি বিধায়কের, আহত আরও এক বিধায়ক

খবর লাইভ : থানার ভেতরেই জোটসঙ্গীকে গুলি বিজেপি বিধায়কের। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে বিজেপি ও শিবসেনা(শিন্ডে গোষ্ঠী) শাসিত মহারাষ্ট্রে। বিজেপি বিধায়ক গণপত গায়কোয়াড়ের গুলিতে গুরুতর আহত অবস্থায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন শিবসেনা নেতা মহেশ গায়কোয়াড়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিবসেনা বিধায়ক।

আরও পড়ুনঃ ফের ইডির নোটিশ শাহজাহানকে, চলতি সপ্তাহেই তলব!

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উল্লাস নগরের হিল লাইন থানায়। শুক্রবার রাতে শিণ্ডে শিবিরের নেতা মহেশ এবং বিজেপি বিধায়ক গণপত তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে থানায় জমি বিবাদ সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। সেখানেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। আর তার জেরেই মহেশের উপর চার রাউন্ড গুলি চালান বিধায়ক গণপত। বিজেপি বিধায়কের গুলিতে আহত হন শিবসেনা বিধায়ক রাহুল পাতিলও। বর্তমানে দুজনেই আহত অবস্থায় থানের একটি হাসপাতালে চিকিৎসাধীন। থানার মধ্যে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ক গণপথকে। বাজেয়াপ্ত হয়েছে বন্দুকটিও।

এদিকে এই ঘটনায় মহারাষ্ট্র রাজনীতিতে ও রীতিমতো শোরগোল শুরু হয়েছে। ঘটনায় বিজেপির পাশাপাশি পুলিশকে তোপ দেখেছেন একনাথ শিণ্ডে শিবিরের মুখপাত্র আনন্দ দুবে। তিনি বলেন, “থানার ভিতরেই এখন গুলি চলছে। ভাবুন, মহারাষ্ট্রে কেমন জঙ্গল রাজ শুরু হয়েছে।” অন্যদিকে, একনাথ সরকারকে একহাত নেন হামলাকারী বিজেপি বিধায়ক গণপত। তিনি বলেন, শিণ্ডে জমানায় মহারাষ্ট্রে অপরাধ বেড়েছে। বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন শিণ্ডে বলেও দাবি করেন গণপত। অবশ্য, নিজের ভুল স্বীকার করেছেন গণপত। এই ঘটনায় আদালতের নির্দেশ তিনি মেনে নেবেন বলেও জানিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago