কেজরির অভিযোগের পরই নোটিশ শাহের পুলিশের

খবর লাইভ : দিল্লিতে আপের সরকার ভাঙতে অপারেশন লোটাস চালাচ্ছে বিজেপি। এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনার পরই কেজরির বিরুদ্ধে সক্রিয় হল অমিত শাহের পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের তরফে শনিবার এই সংক্রান্ত তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে কেজরিওয়ালকে নোটিশ পাঠানো হয়েছে।

গত শুক্রবারও এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে কেজরিওয়াল ও তাঁর ক্যাবিনেট মন্ত্রী আতিশিকে নোটিস দিতে চেয়েছিল পুলিশ। কিন্তু তাঁরা তা গ্রহণ করেননি। এরপর শনিবার এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। তবে এক সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে তারা ওই নোটিস নিতে রাজি। কিন্তু পুলিশ কোনও নোটিস তাদের কাছে দেয়নি। পাশাপাশি সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিল। যার উল্লেখ করে, পুলিশকে কাঠগড়ায় তুলছে মুখ্যমন্ত্রীর দফতর। অভিযোগ আপকে কলঙ্কিত করতেই এই উদ্যোগ দিল্লি পুলিশের।

আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৯ রান করতেই নজির যশস্বীর, অল্পের জন্য হাতছাড়া কাম্বলির রেকর্ড

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। সোশ্যাল মিডিয়াতে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন, ৭ জন আপ বিধায়ককে ২৫ কোটি টাকার লোভ দেখিয়ে দল ছাড়তে চাপ দেওয়া হচ্ছে। এমনকি ওই আপ বিধায়কদের বলা হয়েছে কিছুদিনের মধ্যেই কেজরিওয়াল গ্রেফতার হবেন এবং দিল্লির সরকার পড়ে যাবে। কেজরিওয়ালের পাশাপাশি একইঅভিযোগ করেন আতিশিও। এই অভিযোগের পরই কেজরির বিরুদ্ধে সক্রিয় হল অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago