খবর লাইভ : গতকাল থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে ৩৯৬ রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে যশস্বী জসওয়াল। একাই করলেন ২০৯ রান। ইনিংস সাজান ১৯ টি চার, ৭ টি ছক্কা দিয়ে। আর এই রানের সুবাদে নজির গড়লেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার দ্বিশতরান করতেই তিনি ঢুকে পড়লেন তৃতীয় স্থানে। সামনে বিনোদ কাম্বলি এবং সুনীল গাভাস্কর। টেস্টে কনিষ্ঠতম ভারতীয় হিসাবে দ্বিশতরানের রেকর্ড রয়েছে বিনোদ কাম্বলির।সেই রেকর্ড অক্ষত রইলো।
আরও পড়ুনঃ চলন্ত কুলিক এক্সপ্রেসে আগুন! আতঙ্কে রেলযাত্রীরা
এদিন ইল্যান্ডের বিরুদ্ধে যশস্বী দ্বিশতরান করেন ২২ বছর ৩৭ দিনে। একটুর জন্য কনিষ্ঠতম ভারতীয় হিসাবে দ্বিশতরানের রেকর্ডটা গড়া হল না তাঁর। সেই রেকর্ড এখনও অক্ষত কাম্বলির নামে। তিনি ২১ বছর ৩২ দিন বয়সে দ্বিশতরান করেছিলেন। ১৯৯৩ সালে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই দ্বিশতরান করেছিলেন কাম্বলি। গাভাস্কর দ্বিশতরান করেছিলেন ২১ বছর ২৭৭ দিনে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে ১৯৭১ সালে দ্বিশতরান করেছিলেন তিনি। সেই দুই নজির এখনও অক্ষত রইল। বিশ্ব ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানটি করেছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ১৯ বছর ১৪০ দিনে ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…