খবর লাইভ : নিয়োগ মামলার তদন্তে ইডির মুখোমুখি হলেন আরও এক ‘পার্থ’। ইনি পার্থ সরকার। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসাবে কাজ করেছেন দীর্ঘ দিন। আবার পার্থের পাড়ার কাউন্সিলরও।ইডির কাছে তাঁর নাম প্রথম জানিয়েছিলেন নিয়োগ মামলায় গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। ইডি সূত্রে খবর, কুন্তল বলেছিলেন, বিভিন্ন চাকরিপ্রার্থীর থেকে টাকা তোলার পর যাঁদের হাতে প্রায় ১০ কোটি টাকা তিনি তুলে দিয়েছিলেন, তার মধ্যে এক জন ছিলেন এই ভজা ওরফে পার্থ।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে রাহুলের সভার অনুমতি না-পাওয়া নিয়ে বিস্ফোরক অধীর
তদন্তকারীদের ধারণা, অযোগ্য প্রার্থীদের নামের তালিকা এবং কয়েক কোটি টাকা ভজার মাধ্যমেই পৌঁছেছিল পার্থর কাছে। এমনকি, এই ভজার সঙ্গে ‘কালীঘাটের কাকু’রও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও সন্দেহ ইডির।
ইডি সূত্রে দাবি, পার্থের আর্থিক লেনদেনের কাজ পুরোটাই দেখভাল করতেন ভজা। পার্থের সুপারিশেই তিনি পার্থের পাড়ায় কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরও হন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…