বিচারপতি মিউটেশনের টাকার অঙ্ক শুনে বিস্মিত!

খবর লাইভ : কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলাটি উঠেছিল। বিচারপতি মিউটেশনের টাকার অঙ্ক শুনে বিস্ময় প্রকাশ করেন। তিনি চেয়ারম্যানের ওই নোটিসটি খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, মিউটেশন বাবদ উপযুক্ত টাকাই পুরসভাকে দিতে হবে ওই সংস্থার। আগামী সাত দিনের মধ্যে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাটিকে।
জমির মিউটেশনের জন্য বিপুল টাকা চাওয়ার অভিযোগ উঠল খড়দহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। টাকার অঙ্কে শুনে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। উপযুক্ত তদন্ত করে পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। অভিযোগ, খড়দহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জমির মিউটেশন বাবদ একটি সংস্থার কাছ থেকে ২ কোটি ১৯ লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই মর্মে নোটিসও দেওয়া হয় সংস্থাটিকে। যা চ্যালেঞ্জ করে তারা হাই কোর্টের দ্বারস্থ হয়।
খড়দহ পুরসভা এলাকায় ব্যবসার কাজে দু’টি জমি কিনেছিল সংস্থাটি। অভিযোগ, গত ৭ নভেম্বর ওই পুরসভার তৎকালীন চেয়ারম্যান ওই জমির মিউটেশনের জন্য প্রায় ২ কোটি ১৯ লাখ টাকা চেয়ে নোটিস দেন। তার পরেই আদালতে যায় সংস্থা। এ প্রসঙ্গে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, মিউটেশনের নামে যে পরিমাণ টাকা চাওয়া হয়েছে তা দেখে আদালত স্তম্ভিত। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে আদালত পর্যাপ্ত অনুসন্ধান করে পদক্ষেপের নির্দেশ দিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago